১৮/০২/২০২৬, ১৬:৪৬ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৬:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহনের একটি বাসের সঙ্গে ওই অটোরিক্সাটির সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আজ শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগী এলাকার খালেদা বেগম (৫০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। এছাড়াও আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে গুরুতর আহতদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিস একটি দল উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের আমতলী স্টেশন ইনচার্জ ও ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করি। এসময় অটোরিকশার মধ্য থেকে দুটি মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশের হস্তান্তর করি। এর মধ্য আজিজুল ইসলাম নামের একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এছাড়া একজনকে মুমূর্ষ অবস্থায় অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে ইকরা পরিবহন নামের একটি বাস কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল পথিমধ্যে কেওরাবুনিয়া নামক স্থানে বাসটি একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত সকলের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া প্রাথমিকভাবে জানা গেছে ৩-৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আমরা বাসটি আটক করেছি তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহনে আইনি মামলা প্রক্রিয়াধীন।

এনএ/

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন