24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

উপকূলীয় জেলা বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার মান বাড়াতে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও বরগুনায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার,ও মানবিক বরগুনা শাখা অংশগ্রহণ করে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান , জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার প্রমূখ।

মানবনবন্ধনে বক্তারা বলেন,উপকূলীয় এ জেলার ১২ লাখ মানুষের একমাত্র ভরসা স্থল বরগুনার জেনারেল হাসপাতাল কিন্তু এ হাসপাতালে ন্যূনতম চিকিৎসা সুবিধা নেই। চলতি বছরে এ জেলাটি ডেঙ্গু হটস্পট হিসেবে আলোচিত। এখানে ৫৫ জন চিকিৎসকের পদ থাকলেও চিকিৎসক আছে মাত্র ২২ জন। যারা আছেন তারা অনেকেই নিয়মিত নন সপ্তাহে দু’এক দিন এখানে আসেন।

হাসপাতালে আই সি ইউ, সি সি ইউ না থাকায় অধিকাংশ রোগী বরিশালের প্রেরণ করা হয়। তাদের অনেকেই পথিমধ্যে এম্বুলেন্সেই মারা যায়। তাই বরগুনা বাসীর দাবি বর্তমান সরকার বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবে।

পড়ুন: পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রীর টাকা আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দেখুন: অনাহারে দিন কাটাচ্ছে হাতিয়ার অসংখ্য পরিবার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন