বরগুনায় রহস্যজনকভাবে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ,এ ঘটনায় স্বপন মোল্লা ও আকলিমা নিহত দম্পতির পরিবারের দুই শিশু কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির।
আজ (৮ সেপ্টেম্বর)বিকেল পাঁচটার দিকে বরগুনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ মহিব্বুল্লাহ হারুন সহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বরগুনা সদর, উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের নিহত আকলিমার বাবার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।
এ সময় ওই দম্পতির বড় মেয়ে ৬ বছর বয়সী সাদিয়া এবং ছোট মেয়ে দেড় বছর বয়সী আফসানার লেখাপড়া জন্য পেনসিল, রাবার, খাতা, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মহিব্বুল্লাহ হারুন বলেন, মানবতার সেবা বড় একটি ইবাদত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা:শফিকুর রহমানের পক্ষ থেকে যেখানেই যখন দুর্যোগ আসে সেখানেই জামায়াতে ইসলাম এগিয়ে আসে। এবং এই শিশু দুটির প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করা হবে।
নিহত আকলিমার ভাই শফিকুল ইসলাম বলেন,আমরা ছোট বাচ্চাদের নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। কিভাবে মানুষ হবে এসব চিন্তা করছিলাম। জেলা জামায়াতের আমির সাহেব যখন লেখাপড়া সহ সকল দায়িত্ব নিলেন, তখন কিছুটা স্বস্তি পেয়েছি। তবে আমরা চাই, ওরা যেন ভালোভাবে বড় হয়।
উল্লেখ্য: গত রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবারিয়ার মোল্লা বাড়ি থেকে রহস্যজনকভাবে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় বরগুনা সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে। স্থানীয় এলাকাবাসী, স্বজন ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জেরেই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পড়ুন: নুরাল পাগলের ঘটনায় প্রশাসন ও প্রশাসনের বাইরে কেউ জড়িত থাকলে তাদের ছাড় নয়
দেখুন: সিডরের ১৭ বছর: এখনও অরক্ষিত উপকূলের বেড়িবাঁধ
ইম/


