২৭/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাসে ডাকাতি

বরগুনার গলাচিপা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমরান পরিবহন নামের একটি বাসে ডাকাতি হয়েছে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাকেরগঞ্জ- বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানান, সড়কে গাছ ফেলে ডাকাতরা বাসের গতিরোধ করে। ইমরান পরিবহনের একটি বাসে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পড়ুন: ঢাকার বায়ু দূষণের অবস্থা ৩ নম্বরে, দিল্লি শীর্ষে

দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন