১৭/০২/২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৭/০২/২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় লজিক প্রকল্পের উদ্যোগে জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা জেলার লজিক (লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ) প্রকল্পের আওতাভুক্ত তিনটি উপজেলার সমবায় সমিতির লিডার ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় বরগুনা সদর উপজেলার আরডিএফ (RDF) ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মোট ১২টি ইউনিয়ন থেকে সমবায় লিডার, যুব স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরসহ উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে এলাহী ও দিপংকর দাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জলবায়ু ঝুঁকি বীমা বিশেষজ্ঞ মোঃ তাহমিদ আরাফ।

উদ্বোধনী বক্তব্যে জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান লজিক প্রকল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলাই লজিক প্রকল্পের অন্যতম লক্ষ্য। ঝুঁকি বীমা এই সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।”
তিনি সমবায় লিডার ও যুব স্বেচ্ছাসেবকদের উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে বীমার গুরুত্ব সর্বস্তরে তুলে ধরার আহ্বান জানান।

মোঃ ফজলে এলাহী বলেন, “সমবায় সমিতির মাধ্যমে ঝুঁকি বীমা চালু করা সময়োপযোগী উদ্যোগ। একসঙ্গে কাজ করতে পারলে প্রতিটি সমবায়কে রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”

উপজেলা ফ্যাসিলিটেটর দিপংকর দাস লজিকের ভবিষ্যৎ সুফল ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

দিনব্যাপী কর্মশালার মূল আলোচনায় মোঃ তাহমিদ আরাফ জলবায়ু ঝুঁকি বীমার প্রয়োজনীয়তা, বীমা গ্রহণের সুবিধা, ক্ষতিপূরণ পাওয়ার শর্ত, কোন কোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দেওয়া হয়, বীমার মেয়াদ এবং ক্ষতিপূরণের সীমা প্রভৃতি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

কর্মশালায় তিন উপজেলার ১২ ইউনিয়ন থেকে ৪০ জন সমবায় লিডার, ৯ জন যুব স্বেচ্ছাসেবক এবং ৬ জন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর অংশ নেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার ঝুঁকি নির্ধারণ ও করণীয় বিষয়ে দলীয় কার্যক্রম উপস্থাপন করেন।

সমাপনী বক্তব্যে জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান বলেন, “উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায়ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হলে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে হবে, আর তাতে জলবায়ু ঝুঁকি বীমা একটি বড় ভূমিকা রাখবে।”

তিনি প্রকল্পের সঙ্গে যুক্ত সমবায় লিডার ও যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।

পড়ুন- রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

দেখুন- সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন ডা. জেড এম জাহিদ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন