মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশ কুপিয়ে জখমসহ একাধিক মামলার পলাতক আসামি সৈকতকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহ¯পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈকতের বিরুদ্ধে পাথরঘাটা থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশ কুপিয়ে জখমের ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে। এছাড়া সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তার স¤পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৭ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিল। কেউ তার বিরোধিতা করলেই অবৈধ পিস্তলসহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে হুমকি-ধামকি দিত। এলাকায় তিনি শুটার সৈকত নামেই পরিচিত ছিলেন।
এক স্থানীয় ব্যবসায়ী জানান, “তার ভয়ে আমরা নিয়মিত দোকান খুলতেও ভয় পেতাম। চাঁদা না দিলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো। পুলিশ গ্রেফতার করায় আমরা স্বস্তি পেয়েছি।”
আরেকজন এলাকাবাসী বলেন, “সৈকতের কারণে এলাকায় বহু বছর শান্তি ছিল না। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে সাহস করত না। তার গ্রেফতারকে আমরা এলাকাবাসী স্বাগত জানাই।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমীর সেরনিয়াবাত বলেন, পুলিশের একটি চৌকস দল উপজেলার মুন্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহ¯পতিবার তাকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত রিমান্ড শুনানি অপেক্ষমান রেখে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
পড়ুন: লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
দেখুন: ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের
ইম/


