১৭/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনার তালতলী আন্ধার মানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য আন্ধারমানিক নদীতে যাচ্ছিলেন। এসময় নদীর তীরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল বলেন, ‘খবর পেয়ে আন্ধারমানিক নদীর তীর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

পড়ুন: বরগুনার তালতলীতে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবি

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন