১৭/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই কে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণ মিছিল করেছে বরিশাল সিটির সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

রোববার সকাল ৯টায় নগরের অশ্বিনী কুমার হল থেকে শুরু হওয়া গণ মিছিলটি ফজলুল হক এভিনিউ কোর্টের সামনে জমায়েত হয়। এ সময় কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়ে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান তোলে।

গণ মিছিলে সর্বস্তরের জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে একই দাবিতে মাঠে নেমেছে হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠন। তাদের মতে শায়খে চরমোনাই মেয়র হলে বরিশালের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে।

গত ১৭ এপ্রিল মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই আদালতে হাজির হয়ে ২০২৩ সালের জুন মাসে আয়োজিত সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়মগুলো উল্লেখ করে সেই নির্বাচনের সঠিক ফলাফল ঘোষণা অর্থাৎ শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করেন। আজ সে মামলার শুনানির দিন ধার্য্য থাকলেও আদালত ২৪ এপ্রিল মামলার শুনানির তারিখ পিছিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মামলার পর থেকে বরিশালের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবি দিনদিন জোড়ালো হচ্ছে। মাঠে নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবি বিভিন্ন সংগঠনও দাবি জানিয়ে আসছে।

সরকারি বিএম কলেজ, বরিশাল-এর রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর লোকমান হাকিম এ গণমিছিলের নেতৃত্ব দেন।

পড়ুন: বরিশালে পলিটেকনিক ছাত্রদের মহাসমাবেশ

দেখুন: বরিশালে এক সাথে ঈদের নামাজ আদায় করলেন চাচা ভাতিজা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন