০৯/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে বিএনপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এসময় তাঁকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

রোববার (০৭ ডিসেম্বর) বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিস্তিপ্রস্ত উদ্বোধন পরবর্তী এই ঘটনা ঘটে। ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে উপজেলার রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার এবং উপজেলা ছাত্র দলের সভাপতি আতিক আলামিন সহ তাদের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আলামিন জানান, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন।

তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে’। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চায় ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

এ নিয়ে বিএনপি ও এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায় বিএনপি নেতাকর্মী এবং জনতার রোষানলে পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন ব্যারিস্টার ফুয়াদসহ এবি পার্টির নেতাকর্মীরা।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে থাকা এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য সচিব জিএম রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের শুরু থেকেই নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল। তারা অনেকটা গায়ে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী সেখানে ছিল। কিন্তু আমরা একটি সুন্দর অনুষ্ঠানের স্বার্থে কোনো ঝামেলা করিনি। আমরা শুধুমাত্র তাদের প্রতিরোধ করেছি।

পড়ুন- দিনাজপুর সদরে আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

দেখুন- ইসরাইলকে এবার চেপে ধরলো মিসর, কাতারসহ ৮ মুসলিম দেশ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন