মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণে এবং পিরোজপুরের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক দিনকে ধারণ করে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রবিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খেয়াঘাটে শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, শহীদদের ছবি ও মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি বিভিন্ন ফেস্টুন বহন করেন। মুক্তিযুদ্ধের গান আর দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
বক্তারা বলেন, ৮ ডিসেম্বর পিরোজপুরবাসীর জন্য এক গৌরবময় দিন। এ দিনে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করে পিরোজপুর পুরোপুরি মুক্ত হয়। স্বাধীনতার এ আনন্দ ও গৌরব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজনের গুরুত্বও তুলে ধরেন তারা।
পড়ুন- ইমাম ,খতিব এবং উলামাদের সাথে মতবিনিময় নেত্রকোনা-২ আসনে বিএনপি প্রার্থীর


