বিজ্ঞাপন

বলিউডে টিকে থাকতে হলে ব্যক্তিত্ব বজায় রাখতে হয়: মাধুরী

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন এই ধক ধক গার্ল।

বিজ্ঞাপন

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তবে সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি ‘রেডিও নেশা’র এক সাক্ষাৎকারে পুরনো সেই স্মৃতি রোমন্থন করে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা।

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, ‘সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।’

পড়ুন: শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন