বিজ্ঞাপন

বলিউড কাঁপিয়ে ট্রেন্ডিংয়ে শীর্ষ তালিকায় শুভর ‘জ্যাজ সিটি’

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে অভিষেক হলো ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। তার অভিনীত ‘জ্যাজ সিটি’ মুক্তি পেতেই দর্শক জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে নতুন এ ওয়েব সিরজিটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ওয়েব সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হয়েছে সনি লিভে। মুক্তির পরপরই ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন শুভ।

‘জ্যাজ সিটি’-তে প্রধান চরিত্র জিমি রয়। আর এ চরিত্রেই মনোমুগ্ধকর অভিনয় করে বলিউড কাঁপাচ্ছেন শুভ। সিরিজটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেডিংয়ে শীর্ষ তালিকার ২ নম্বরে অবস্থান করছে এটি।

হিন্দি, বাংলা, উর্দু ও ইংরেজি- এ চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘জ্যাজ সিটি’। এবারই প্রথম সনি লিভ প্ল্যাটফর্মে কোনো সিরিজ বাংলা ভাষায়ও মুক্তি পেল। সিরিজটির সর্বমোট পর্ব ১০টি। প্রায় ১১ ঘণ্টার সিরিজটির গল্প এগোবে কেন্দ্রীয় চরিত্র জিমি রয়কে কেন্দ্র করে।

সিরিজটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে নির্মিত। গল্পে উঠে এসেছে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের সংগ্রাম এবং পরিবর্তনের কথা।

‘জ্যাজ সিটি’র নির্মাতা ও চিত্রনাট্যকার সৌমিক সেন। তার এ ওয়েব সিরিজে নায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহার মতো বলিউড ও টালিউডের অভিনয়শিল্পীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম দর্শক পেয়েছে এবারের অস্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন