32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বহিরাগতদের ঠেকাতে কঠোর হচ্ছেন বিএফডিসির এমডি

বহিরাগতদের অবাধ বিচরণ ঠেকাতে কঠোর হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক। আগামী সপ্তাহ (রবিবার) থেকে নতুন নিয়মে ঢুকতে হবে এই প্রাঙ্গনে এমনটাই জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলচ্চিত্রের আতুরঘরে কর্মচঞ্চল পরিবেশ ফিরিয়ে আনতে ইতিমধ্যে দীর্ঘদিনের দাবি অনুযায়ী ভাড়া কমিয়ে প্রায় অর্ধেকে এনেছে। ফলে এখন এফডিসিতে শুটিং করতে সংশ্লিষ্ট লোকের আনাগোনা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অনুমতিহীন লোকের আনাগোনাও। এ অবস্থায় শুটিং করতে আসা পার্টিদের নিরাপত্তা নিশ্চিত করতে এফডিসিতে প্রবেশে কড়াকড়ি নিয়ম জারি করতে যাচ্ছেন নবাগত এমডি মাসুমা তানি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টাও এতে সবুজ সংকেত দিয়েছেন। তবে কিভাবে এ উপায় বাস্তবায়ন হবে তা এখন প্রকাশ করতে চাননি মাসুমা রহমান তানি। তিনি বলেন, এফডিসিকে কেউ বিব্রত করবে এমন কিছু হতে দেওয়া যাবে না। এখানে অনেকেই আসছেন এখন কাজ করতে তারা যেন নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন সে জন্য যা করণীয় তাই করা হবে।

এদিকে নতুন নিয়মে আরও থাকছে, প্রাথমিকভাবে প্রত্যেক সমিতির সদস্যদের আইডিকার্ড ঝুলিয়ে প্রবেশে অনুরোধ করা হবে, অনাকাঙ্খিত লোক যেন ইচ্ছে করলেই ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেওয়া হবে।

মাসুমা রহমান তানির নিয়োগে অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার এফডিসি প্রাঙ্গনে বহিরাগতদের নিয়ে সমাবেশ করেছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জ্বল। এদিন বিপুল সংখ্যক বহিরাগত এফডিসিতে প্রবেশ করায় অনেকে ফ্লোরে শুটিং বিঘ্নিত হয় বলে অভিযোগ করেছেন।
তবে এ কারণেই এমডি কঠোর হচ্ছেন কিনা সে এ প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বিএফডিসির এমডি পদে নিয়োগ পেয়েছেন পরিচালক সমিতির সদস্য চলচ্চিত্র নির্মাতা মাসুমা রহমান তানি। গত ২ মার্চ এক বৈঠকে নতুন বেশ কিছু চলচ্চিত্রের উন্নয়নে রোডম্যাপ দেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বিএফডিসিকে চলচ্চিত্রবান্ধব বানাতে চাই : এমডি মাসুমা রহমান তানি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন