০১/০৩/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বহুল প্রতিক্ষিত বরিশাল জেলা সমিতি ইতালি র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে  আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার

এই উপলক্ষে নির্বাচন কমিশন একটি মত বিনিময় সভার আয়োজন করে। আয়োজনে আহবায়ক কমিটি,  নির্বাচন কমিশন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রাথীরা সহ প্রবাসী  বরিশাল বাসীদের  উপস্থিতিতে  প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক শাহজাহান তালুকদার একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বরিশাল জেলা সমিতি গঠনকল্পে  ১৪ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত  সকল বরিশাল বাসী কে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি বাছাই এর আহ্বান জানান। এবং বরিশালবাসীদের  মধ্যে যারা ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে কলুষিত করে কমিউনিটি তে ভাবমূর্তি নষ্ট করছে তাদের কে আগামী ১৪ সেপ্টেম্বর নির্বাচনে অংশগ্রহণ করার কথাও বলেন।  মত বিনিময় সভাটির সভাপতিত্বে করেন প্রধান নির্বাচন কমিশনার আল আমিন ভুঁইয়া। পরিচালনা করেন যৌথ ভাবে দপ্তরিক  নির্বাচন কমিশনার  আহসান পিপু ও নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আহবায়ক ফিরোজ খান, সদস্য সচিব মিন্জু সরদার, সদস্য তাজুল ইসলাম, নির্বাচন কমিশনার রাকিব ভুঁইয়া, শামীম খান, হাসান ইমাম লিখন, হাদিউজ্জামান হিমু, এবং পদপ্রার্থী হিসেবে বক্তব্য রাখেন সভাপতি সোহেল ভুঁইয়া, সাধারণ সম্পাদক জামাল সরদার এবং সাংগঠনিক সম্পাদক সজল হোসেন। 

বিজ্ঞাপন

এই সময় পদপ্রার্থী রা  বরিশালের ঐতিহ্য ও একতার বন্ধন কে ধরে রেখে ইতালির কমিউনিটি তে পূর্বের ন্যায়  বরিশাল প্রবাসী বাংলাদেশিদের  যে অবদান ছিল তা বজায় রাখার ও প্রবাসীদের সেবায় কাজ করে যাওয়ার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন নাসির খান, শফিকুল সিকদার, মজিবর রহমান, ছাবিকুন্নাহার ছবি, সোহেল খান সহ অনেকে। 

পড়ুন: পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন