১৪/০২/২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাঁশখালীতে সিএনজি চালক অপহরণ ও নির্যাতনে উত্তাল শ্রমিক সমাজ

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে সিএনজি চালক আলী আহমদকে অপহরণ ও রাতভর নির্যাতনের ঘটনায় উত্তাল শ্রমিক সমাজ।

২৫ জুন রাতে অপহরণের পর পরদিন সকালে জঙ্গল গুনাগরী এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আলীকে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে গুনাগরী চৌমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাঁশখালী অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। এতে শতাধিক শ্রমিক অংশ নেন।

বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুর, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন,অর্থ সম্পাদক ওহিদুল আলম, ক্রীড়া সম্পাদক আবু ছালেক,দপ্তর সম্পাদক মনির আহমদ,সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দীন ও সদস্য মিলন মল্লিক।

বিজ্ঞাপন

তারা বলেন এটি একজন নয়, গোটা শ্রমিক সমাজের ওপর সন্ত্রাসী হামলা।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউনে স্থবির চট্টগ্রাম বন্দর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন