বিজ্ঞাপন

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে অর্থনীতির সব সূচকেই কাঠামোগত দুর্বলতা ছিল। সে সময় দুর্নীতির কারণে মুষ্টিমেয় মানুষের আয় বাড়লেও জনগোষ্ঠীর বড় অংশ দারিদ্র্যের দিকে ঝুঁকে পড়ে।

তিনি বলেন, ‘চলতি অর্থবছরের মার্চ-জুন সময়ে যুদ্ধের কারণে জ্বালানিতে ভর্তুকি দিতে হবে, যা বাজেটে ঘাটতির কারণ হতে পারে। তবুও চ্যালেঞ্জ নিয়ে জনগণকে স্বস্তি দিতে কাজ করবে সরকার।’

অর্থমন্ত্রী বলেন, ‘ইনিটেরিমের সময়েও অর্থনৈতিক সব সূচক নিম্নমুখী ছিল, এখন সেই নিম্নগামী অবস্থা উপরে টেনে তোলার গুরু দায়িত্ব জনগণ আমাদের কাঁধে তুলে দিয়েছে। আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছি।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ নির্ভরতা কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা হবে। মূল্যস্ফীতি ৫-৬ শতাংশে কমিয়ে জনগণকে স্বস্তি দিতে কাজ করা হবে। এ ছাড়া বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে এবং বিনিয়োগকে উৎসাহিত করা হবে।

পড়ুন: এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন