25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২২:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচী চীনা দূতাবাসের

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন।

চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে ইমেইলে ( dirfa@shilpakala.gov.bd) আবেদনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথমবার বর্ষবরণের ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো দর্শক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন