১১/০২/২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনক গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং-এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭১ জন বাংলাদেশি।  এছাড়াও মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের ৩, মিশর ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

গ্রেপ্তারের পর তাদের কুয়ালালামপুর ইমিগ্রেশনের সদর দপ্তরে নেওয়া হয়। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন যে, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।  

ওয়ান সাউপি বলেন, অভিযান শুরু হয় গত সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। 

এনএ/

দেখুন: কবে মুক্তি পাবে আরব আমিরাতে গ্রেফতারকৃত ৫৭ বাংলাদেশি?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন