বিজ্ঞাপন

বাংলাদেশের জ্বালানি আমদানি খরচ বাড়তে পারে ৪৮০ কোটি ডলার

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ায় বাংলাদেশের জ্বালানি খাতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালিটিক্স সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থের হিসাবে এই বাড়তি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪৮০ কোটি ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে প্রায় ১.১ শতাংশ প্রভাব ফেলতে পারে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময়ও বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়েছিল। বর্তমান মধ্যপ্রাচ্য সংকট আরও একবার একই ধরনের চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে অকটেন-পেট্রোলের বর্তমান মজুত পরিস্থিতির আসল চিত্র জেনে নিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন