বিজ্ঞাপন

বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দুর্নীতিবাজ-ফ্যাসিবাদ তৈরী হয়েছে: ফিরোজ আলম

নোয়াখালী-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ফিরোজ আলম বলেছেন, ৭২ এর নাস্তিকতাবাদী সংবিধান এবং শাসকগোষ্ঠীর রেজুলেশন ভিত্তিক সংবিধান বাতিল করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। অতীতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় দুর্নীতিবাজ-ফ্যাসিবাদ তৈরী হয়েছে, তাই আগামীতে বাংলাদেশের সব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণ-মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এরআগে, জেলা জামে মসজিদ চত্ত্বর থেকে মাওলানা ফিরোজ আলমরে নেতৃত্বে একটি গণমিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণের আহবায়ক ডা. মুহাম্মদ আবদুল মুকিতের সভাপতিত্বে মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা মুদ্দাচ্ছির হোসাইন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ইসরাফিল, মাওলানানআবুল বাশার, মুফতী ইসমাইল, ইকবাল হোসাইন, মুহাম্মদ ওলী উল্যাহ’সহ অনেকেই বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন: নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের নিহত ৭

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন