পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে শ্রীলঙ্কায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২ জুলাই শুরু হবে দই দলের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে ফিরেছেন মাধুশঙ্কা। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টপ অর্ডার ব্যাটসম্যান নুয়ান্দো ফার্নন্দো বাদ পড়েছেন এই স্কোয়াড থেকে। তা ছাড়া চোট থেকে সেরে উঠতে না পারায় দলে রাখা হয়নি পেসার লাহিরু কুমারাকে।
গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন দিলশান মাধুশঙ্কা। তবে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না বাঁহাতি এই পেসার। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও সুযোগ মেলেনি তার। কয়েক মাস পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হচ্ছে বাঁহাতি এই পেসারের।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, নিশান মাধুশকা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, মিলান রথনায়কে (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশঙ্কা, আসিথা ফার্নান্ডো ও ইশান মালিঙ্কা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

