মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা শুক্রবার শিলংয়ে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের সঙ্গে ভৌগলিক দূরত্ব কমানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটি করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবিত এই করিডোরটি ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি দীর্ঘ হবে এবং এটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বন্দর শহরের সঙ্গে সংযুক্ত করবে। উল্লেখ্য, মহেন্দ্রগঞ্জ এবং হিলি শহরের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
কনরাড সাঙমা জানিয়েছেন, যদি এই করিডোর নির্মাণ করা সম্ভব হয়, তবে মেঘালয়ের পাশাপাশি তুরা, বাঘমারা, ডালু এবং ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন করা যাবে। এর ফলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এটি একটি বিকল্প অর্থনৈতিক করিডর হিসেবে কাজ করবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই প্রস্তাবের বাস্তবায়ন হলে বাংলাদেশের মধ্য দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ পথ তৈরি হবে,
যা ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে। তবে, এটি বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে, কারণ বাংলাদেশ সরকারের সঙ্গেও সমঝোতা প্রয়োজন।” তিনি আরো জানান, ভারতের নয়াদিল্লি, ঢাকা ও বাংলাদেশ সরকারের সাথে পূর্বে মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছিল, এবং তারা এই প্রস্তাবটি পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই করিডোরটি নির্মাণ হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য একটি নতুন অর্থনৈতিক পথ উন্মুক্ত হবে, যা দুটি দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ সহজতর করতে সহায়ক হবে। তবে, এর বাস্তবায়ন কতটা সম্ভব, তা নির্ভর করবে দুই দেশের সরকারের সমঝোতা ও সহযোগিতার ওপর।
পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
দেখুন: টাকার নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি |
ইম/


