১৭/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করব, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি।’

বিজ্ঞাপন


আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এ সময় কোরআন পাঠ, দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের আহ্বায়ক মো. সেলিম রেজা।

মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিন বাংলাদেশের হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিল বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছে তারেক রহমান।’

দলটির মহাসচিব বলেন, ‘২০২৪ সালে আমরা ছাত্রজনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব।’

বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন