বিজ্ঞাপন

বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, তার দাফনও হয়েছে। এদেশের মাটিতে আর ফ্যাসিবাদ মাথা তুলতে পারবে না।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতি।
তিনি বলেন, “গতবছর আমরা রাজপথে আন্দোলনে ছিলাম, আর ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে হায়েনার মতো আচরণ করেছিল। এখন সময় প্রস্তুতির—১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে থাকবো। জানিয়ে দেবো, ফ্যাসিবাদের কোনো ঠাঁই এদেশে নেই।”


বর্তমান সংকট উত্তরণে তিনি জাতীয় ঐক্যমতের সরকারের পক্ষে মত দেন। বলেন, “আমরা ৩১ দফায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। নির্বাচন হবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু কোনো প্রতিহিংসা নয়। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।”


অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিমসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পড়ুন: ফেনীতে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দেখুন: শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্র, অতঃপর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন