বিজ্ঞাপন

বাংলাদেশের ডার্মাটোলজি শিল্পের অগ্রগতির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’

অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি) এর আয়োজনে ৩য় বারের ন্যায় রাজধানী ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫। ২৬ থেকে ২৭ জুলাই দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ আয়োজনে ছিলো কর্মশালা, প্রদর্শনী এবং কনফারেন্স। ২০১৮ এবং ২০২২ সালে দুটি সফল আয়োজনের ধারাবাহিকতায় এডিএসবি আয়োজিত ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’ এর এবারের প্রতিপাদ্য – “অ্যাসেন্ডিং টু নিউ হাইটস”।
বাংলাদেশ, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪০০-এর বেশি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

২৬ জুলাই দিনব্যাপী নানাবিধ কর্মশালার মধ্যদিয়ে প্রথমদিনের পরিসমাপ্তি হয়। ২৭ জুলাই ‘তৃতীয় আন্তর্জাতিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি কনফারেন্স’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি ড. এ. জেড. এম মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল হোসাইন এবং ড. মো. আবু জাফর। আরও উপস্থিত ছিলেন এডিএসবি’র মহাসচিব ড. জাহানারা ফেরদৌস খান ঝুমু, অর্গানার্জিং সেক্রেটারি ড. মতিউর রহমান চৌধুরী, অর্গানার্জিং প্রেসিডেন্ট ড. ইমরোজ মোহিত এবং প্রধান পৃষ্ঠপোষক ড. এম. ইউ. কবির চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন এডিএসবি’র সভাপতি ড. সরকার মাহবুব আহমেদ শামীম।
সম্মেলনে অ্যাস্থেটিক ডার্মাটোলজির বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। যার মধ্যে ছিল: অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে উদ্ভাবন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ; প্রিসিশন টক্সিন: আর্ট অ্যান্ড সায়েন্স; কম্বিনেশন থেরাপি, থ্রেডস এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্ট; মাস্টারিং এস্থেটিকস; পিগমেন্টেশন; সেক্সুয়াল মেডিসিন; অ্যাস্থেটিক ডিভাইসেস (লেজার এবং বিয়ন্ড); হেয়ার রিস্টোরেশন সায়েন্স, সার্জারি এবং সলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেশন।

এই সম্মেলন ও প্রদর্শনী এডিএসবি’র অ্যাস্থেটিক ডার্মাটোলজি খাতের উদ্ভাবন, প্রসার ও সৌন্দর্যসেবা খাতে নিয়োজিত প্র্যাকটিশনারদের বৈশ্বিক ও আধুনিক জ্ঞান এবং প্রযুক্তির সম্মিলনে দেশের সৌন্দর্য শিল্পকে মানুষের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের অভিমত।

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
মো. এনামুল হাসান কাওছার, মোবাইল: 01847081589, ইমেইল: pr102@cems.com.bd
পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস টিম, এস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি)।

ইউআরএল: https://drive.google.com/drive/folders/1oNmvsnhemhUkpGhD_pUqpYIufQ6D79DU?usp=sharing

(বি.দ্র. : প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কিত সর্বশেষ তথ্য – আলোকচিত্র, ভিডিও, প্রেস বিজ্ঞপ্তির সফটকপি পেতে সংযুক্ত গুগল ড্রাইভ ইউআরএলে ভিজিট করুন।)

পড়ুন: নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

দেখুন: একনজরে বিশ্বের আলোচিত সব খবর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন