বিশ্ব বাণিজ্য সংস্থা -এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14)-এর সাইডলাইনে রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সঙ্গে ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমিশনার মারোস সেফকোভিচ, সঙ্গে ছিলেন ট্রেড ডিরেক্টর জেনারেল সাবিন ওয়েয়ান্ড।
বাণিজ্যমন্ত্রী বৈঠকে বলেন, সরকার বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করছে, যা টেকসই বাণিজ্যনির্ভর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এছাড়া বাংলাদেশ LDC থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর অনুরোধ জানায় এবং ইইউর সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আলোচনার আহ্বান জানায়।
বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগে স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করার গুরুত্বে একমত হন। ইইউ বাংলাদেশকে LDC উত্তরণে সময় বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেয় এবং শ্রম খাতে চলমান সংস্কারের প্রশংসা করে।
পড়ুন: ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১
আর/


