১৬/০২/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৬/০২/২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ এখন দুর্নীতির উর্বর ভূমি: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন দুর্নীতি চাষের উর্বর ভূমি।বাংলাদেশে দুর্নীতির এমন একটি পাহাড় স্বরচিত হয়েছে সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন অবৈধ শাসকগোষ্ঠীর লোকেরা অবস্থান করছে। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত তালিকায়ও এখন বাংলাদেশের নাম রয়েছে। ১৩ এপ্রিল নয়াপল্টনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, সরকারের জনগণের কাছে জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই। কারণ, তাদের জনগণের ভোটের কোন প্রয়োজন হয় না। তারা ভোটকে পাত্তা দেয় না। যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে, তাদের কাছে জনগণ কি আসা করবে?

রিজভী বলেন, রাষ্ট্রীয় অর্থ হরিলুট করেই চলছে ক্ষমতাসীনরা। যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন? ভোট প্রিয় হবে কেন? মানুষের মতপ্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন? এগুলি ছাড়াইতো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছেন। পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য গড়ে তুলছে পারছেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, রাষ্ট্রীয়ভাবে যখন দুর্নীতিকে আস্কারা দেওয়া হয়. দুর্নীতিতে নিমজ্জিত থাকতে সুযোগ দেওয়া হয় তখন তারা অবৈধ দুর্নীতির টাকা নিয়ে সমাজে আধিপত্য বিস্তারে মত্ত হয়ে উঠে। এখন দেখছেন ক্ষমতাসীন-গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠছে। রক্তের হলি খেলায় মেতে উঠেছে তারা। আজও মুন্সিগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন