28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৮:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ বুধবার, সম্প্রচার হবে নাগরিক টিভিতে

সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ বুধবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা কম ছিল না। শেষ মুহূর্তে সরকারি টেলিভিশন বিটিভিতে সম্প্রচার করা হয়। এবার পাকিস্তান সিরিজ দেখা যাবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসে। পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এ ছাড়া ট্যাপম্যাডের মাধ্যমে বাংলাদেশে এই সিরিজ সরাসরি উপভোগ করা যাবে। আয়োজক পাকিস্তানে সিরিজটি দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টসে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে- আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় ক্রিকবাজ, শ্রীলঙ্কায় ডায়লগ ও উত্তর আমেরিকায় উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে সিরিজটি। পাকিস্তানে লাইভ স্ট্রিম করা যাবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।

আজ বুধবার তথা ১৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশের মূল দল।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মূল দল। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল পাকিস্তান। বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সম্প্রতি শেষ হওয়া পিএসএলে দুর্দান্ত পারফরমেন্স করা পেসার শাহিন আফ্রিদিকে। সুযোগ হয়নি দলের দুই সেরা ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানেরও। পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন