অনলাইনে বিক্রি করা হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট। ১৮ হাজারের বেশি দর্শক মাঠে বসেই উপভোগ করবেন এই ম্যাচ। স্টেডিয়াম এলাকায় প্রথমবারের মতো বসানো হচ্ছে ফ্যান জোনও। তবে এখনো নির্ধারিত হয়নি টিকিটের মূল্য ও ক্যাটাগরি।
এদিকে, এই ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরপত্তা নিতে চায় বাফুফে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ রাখা হবে জাতীয় স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
প্রায় পাঁচ বছরের সংস্কার শেষে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ফুটবল ফিরছে তার আঁতুড়ঘরে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও হামজার হোম অভিষেক জাতীয় স্টেডিয়ামে ঢাকাতেই আয়োজন করতে চায় বাফুফে। তবে এখনো অপ্রস্তুত জাতীয় স্টেডিয়াম। তাতেই যত তড়িঘড়ি বাফুফের কম্পিটিশন কমিটির।
নিয়ম অনুযায়ী ম্যাচের এক মাস আগেই এএফসিকে নিশ্চিত করতে হবে ভেন্যু। তাই ২২ মের আগে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত চায় বাফুফে। তবে এখনো বাকি অনেক কাজ। বসেনি ফ্লাডলাইট, প্রস্তুত হয়নি গ্রাউন্ডও।
এই ম্যাচে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যেতে পার হামজা, ফাহমেদুল, সামিত সোম ও কিউবা মিচেলদের। তাই এই ম্যাচ ঘিরে সমর্থক আগ্রহ তুঙ্গে। অনলাইনে বিক্রি করা করা হবে টিকিট। থাকছে সমর্থকদের জন্য ফ্যান জোনও।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

