আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী সারা দেশে উদযাপিত হচ্ছে। এটি বাঙালি জাতির বীরত্ব ও সংগ্রামের এক অনন্য দিন।
১৯৭১ সালের এই দিন থেকেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত যুদ্ধ শুরু হয়, যা ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়। এই দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে।
এবার স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনেত্রী জয়া আহসান বীর শহীদদের স্মরণে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একাত্তরে প্রাণ দেওয়া এবং মুক্তিযুদ্ধের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম দেখার জন্য বেঁচে থাকা সব বাঙালিকে বিনীত অভিবাদন । শুভ জন্মদিন বাংলাদেশ।’
এছাড়া, জয়া আহসানের অভিনীত একটি ওয়েব সিরিজ ঈদ উপলক্ষে হইচইতে মুক্তি পেতে চলেছে। সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এতে জয়া নিম্নপদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক দশকেও পদোন্নতি পাননি। গল্পটি তার আর্থিক এবং নৈতিক সংকটের প্রেক্ষাপট তুলে ধরেছে। সিরিজটি আগামী ২৮ মার্চ মুক্তি পাবে।
এনএ/


