বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভোলাবোতে মেডিকেল ক্যাম্পেইন থেকে বিনামূল্যে ঔষুধসহ সিএমএইচ এর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিলেন শত শত দরিদ্র রোগীরা। ১৫ই অক্টোবর বুধবার দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবোস্থ গণ-বাংলা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহীনির রূপগঞ্জ ক্যাম্পের তত্ত্বাবধানে ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে সাভার সি এম এইচ এর মেডিসিন বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ সহ সর্বমোট ৬ জন ডাক্তার ।
আয়োজকরা জানান, দিনভর রূপগঞ্জের প্রত্যন্ত এলাকার দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ এ মেডিকেল ক্যাম্প বসানো হয়। এতে দেশের স্বনামধন্য সাভার সিএমএইচ ‘র অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনভর সর্বমোট ১৩৪০ জন রোগীকে সেবা এবং ঔষধ প্রদান করেন। এ সময়
স্ত্রীরোগ, নাক, কান ও গলা, চিকিৎসা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের মাঝে সুচিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন।
পড়ুন: জয়পুরহাটে পিআরসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


