28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে ইতিমধ্যে অন্তর্বতী কালীন সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের সম্মতি দিয়েছে। দেশে নির্বাচনের একটি আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং একটি নির্বাচন হবে আমরা আশাবাদী। কোন ঝামেলা ছাড়াই ২৬ শে ফেব্রুয়ারিতে এবং অতি দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি সম্পর্কে আমি মনে করি যে আগের থেকে অনেক ভালো আছে। এখন আর এমন কোন পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে।

এ সময় চট্টগ্রাম পোর্ট বিদেশিদের কাছে লিজ দেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম পোর্ট তাদের ছেড়ে দেওয়া হয়নি তাদের হ্যাং লিংক দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এটি একটি জ্যোতশ্রী নদীর মতো। এখানে এক একটা সিটে ৪-৫টি করে প্রার্থী থাকে কিছুটা আপনার অস্বাভাবিক হতে পারে। এটা বরাবরই হতে পারে এটি কোন অস্বাভাবিক নয়। এটা হওয়াতেই বুঝা যায় বিএনপি একটি রাজনৈতিক বড় দল।

এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি জয়নাল আবেদিন, এডভোকেট এন্তাজুর রহমান এন্তাজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পড়ুন: খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন