20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) ইতালি শাখার নতুন কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) ইতালি শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। গত ১লা ডিসেম্বর বিএনসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মামুন রানা এবং মহাসচিব আবদুল্লা আলী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ঘোষিত কমিটিতে মোশারফ হোসেন কে সভাপতি এবং এনামুল হক মাসুম কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের নেতৃত্বে ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি জানায়, দেশের ভাবমূর্তি রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক তথ্য প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে বিএনসিএফ- এর কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই ইতালি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

ইতালি শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রবাসে বসে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা, সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম ছড়িয়ে দিতে তারা অঙ্গীকারবদ্ধ। নতুন কমিটির সদস্যরাও ইতালিতে বিএনসিএফ- এর কার্যক্রম আরও বিস্তৃত করতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে প্রবাসে বিএনসিএফ- এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সবাই আশা প্রকাশ করেন।

পড়ুন- চন্দ্রগঞ্জে কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার, বিদায়ী ওসির বক্তব্য নিয়ে বিতর্ক

দেখুন- সিনেমাকেও হার মানায় আব্দুল্লাহর জীবন সংগ্রাম! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন