কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। মোঃ আইনুল ইসলামকে সভাপতি, ডাঃ রায়হান ইসলামকে সিনিয়র সভাপতি ও সুশীল চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মারুফ হোসাইন ও সাধারন সম্পাদক মোঃ রহমত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়।
১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা উপজেলার অনান্যরা হলেন, জাহাঙ্গীর আলম মোঃ সাব্বির হোসেন শ্রী নারায়ন চন্দ্র রায়,মোঃ মিঠু মিয়া,মোঃ এনামুল ইসলাম (রাজু) মোঃ আঃ কাদের শামীম,মোঃ স্বপন মিয়া, মোঃ জহুরুল হক, মোঃ ময়েজ উদ্দিন,
মোঃ মিজানুর রহমান,মোঃ শাহাজাহান আলী,মোঃ রুহুল আমিন খোকন, মোঃ আশরাফুল ইসলাম,মোঃ এরশাদুল হক,মোঃ হযরত ওমর (দীপু), মোঃ মোস্তাফিজার রহমান,মোঃ আহসান হাবিব প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আইনুল ইসলাম জানান,কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি।সেই সাথে দলের আদর্শ ও কেন্দ্রী কমিটির সকল নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


