28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানান, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ অনুমোদন বিলম্বিত করা এবং পদপ্রত্যাশী প্রার্থীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে বাংলামোটরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

এরআগে, মঙ্গলবার (২১ অক্টোবর) ‎রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরি প্রত্যাশীরা।

এ সময় ‎আন্দোলনকারীরা দুই দফা দাবি জানান,

১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।

‎বারবার আশ্বাসের পরও দীর্ঘসূত্রতা ও অবহেলায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন