বিজ্ঞাপন

বাকসু নেত্রী থেকে বরিশালের নগর প্রশাসক শিরিন

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন বিএনপি ত্যাগী নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন।

বিজ্ঞাপন

শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিলকিস জাহান শিরীন ছাত্র রাজনীতি থেকে বিএনপির সাথে জড়িত। এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা বিলকিস জাহান শিরিণ বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

শিরিণ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, ব্রজমোহন কলেজ থেকে সম্মান ও মাস্টার্স, বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন। বিলকিস আক্তার জাহান শিরিন একজন আইনজীবী। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০ বছর অধ্যাপনা করেন।

বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। ১৯৮৪ সালে ব্রজমোহন কলেজে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। একই সাথে ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ১৯৯৭ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। ২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে বিএনপির বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই বছর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন তিনি। ২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন। তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ০৬ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

বিলকিস জাহান শিরিন প্রশাসক নিয়োজিত হওয়ায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি নেতা কমিটির মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। কেউ কেউ বলছেন বহু বছর ত্যাগের ফসল হিসেবে প্রশাসক হয়েছেন তিনি।

একাধিক স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা বলেন, গত সতেরো বছর স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে একাধিকবার কারাগারে ছিলেন শিরীন।

বরিশাল নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজে শিক্ষার্থী অবস্থায় বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয় বিলকিস জাহান শিরিন। এরপর থেকে গণতন্ত্রমুক্তির আন্দোলনে সবসময়ই রাজপথে ছিলেন এই নেত্রী।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে তিনি অধিষ্ট হওয়ায় আনন্দ বিরাজ করছে পুরো নগরী জুড়ে।

পড়ুন- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

দেখুন- ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন