১২/০২/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটের ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ; ড্রোন ক্যামেরায় সেনাবাহিনীর ভোটকেন্দ্র পর্যবেক্ষণ

বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিপন্থী কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

বাগেরহাটে চারটি আসনে ভোটারদের সংখ্যা ১৩ লাখ ৬১ হাজার, ১১২ জন। যার মধ্যে পুরুষ ৬ লাখ ৮২ হাজার ৭৩৯ জন, নারী ৬ লাখ ৭৮ হাজার ৩৫৯ জন ও উভয়লিঙ্গ ভোটার ১৪ জন। মোট ৫৪৭ টি কেন্দ্রের মধ্যে ৪০৯ টি ঝুঁকিপূর্ণ হিসেবে সনাক্ত করা হলেও, এখন পর্যন্ত কোন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য সেনা টহলের অব্যাহত রয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্র গুলো ড্রোন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে সেনা সদস্যগন। অন্যান্য কেন্দ্রের মতো উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বাগেরহাট সদর থানাধীন বাগেরহাট সরকারি মহিলা কলেজের কেন্দ্রে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ফয়জুল আলম জানান, সকল সাড়ে সাতটা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। দিনশেষে প্রায় ৬০ শতাংশ কিংবা তার বেশি ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি।


এছাড়া অস্থিতিশীল পরিবেশ এড়ানোর জন্য বাগেরহাট শহরের প্রবেশ দ্বারে দেখা গেছে সেনাবাহিনীর চেকপোস্ট। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি করছেন সেনা সদস্যরা।

পড়ুন- সারজিসের আসনে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন