বিজ্ঞাপন

বাগেরহাটে অপহৃত শিশুকে উদ্ধার করল র‍্যাব

বাগেরহাটের ফকিরহাট থেকে রাফসা নামে আঠারো মাস বয়সী একটি শিশুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাব-৬।

বিজ্ঞাপন

বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে অপহরণকারী নয়ন শেখসহ শিশুটিকে উদ্ধার করে র‍্যাবের অভিযানিক দল। র‍্যাব জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে খাবার কিনে দেওয়ার নাম করে শিশুটিকে অপহরণ করে নয়ন। পরবর্তীতে শিশুটির পরিবারকে মুক্তিপণের জন্য হুমকি দিলে উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় ফকিরহাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে রাতে ব্রিফিংয়ের মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার নাজমুল হোসেন বলেন, সকাল ১১টায় বাড়ি থেকে খাবার কিনে দেওয়ার নাম করে শিশুটিকে নিয়ে যায় প্রতিবেশী নয়ন শেখ। পরবর্তীতে খুলনার কৈয়া বাজার থেকে নয়ন শেখকে আটক করা হয়। অপহরণকারী নয়ন শেখের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি।

সবশেষে আসামি নয়ন শেখকে ফকিরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করে র‍্যাব।

পড়ুন: ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন