১২/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বাগেরহাটের কচুয়া উপজেলায় “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার আয়োজন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম আবু নওশাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোতাহার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। এছাড়াও অনুষ্ঠানে কচুয়া কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় জলবায়ু-সহিষ্ণু বীজ, স্মার্ট সেচ পদ্ধতি, জৈব সার, ফসল রক্ষায় আধুনিক প্রযুক্তি এবং কৃষি উপকরণের স্টল পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদনশীলতা বাড়াতে হবে। কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতি সম্পর্কে সচেতন করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন”।

বিজ্ঞাপন

পড়ুন: বাগেরহাটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পল্লী চিকিৎসককে গণধোলাই

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন