১২/০২/২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে টাইফয়েড টিকাদান নিয়ে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম। এছাড়াও বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত এবং নিরাপদ ও কার্যকর। বাংলাদেশ সরকারের উদ্যোগে ইপিআই-এর ব্যবস্থাপনায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। এছাড়া বক্তারা আরও বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মীরা বিশেষ অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

উল্ল্যেখ্য, আগামী ১২অক্টোবর থেকে ১৩নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন এর মাধ্যমে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। টিকা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে https://vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে সাবেক এমপির এপিএসের ফার্ম থেকে মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন