১২/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২ জন

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সিক্তা খাতুন (২৬)। তিনি ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) ও যাত্রী শাহেব আলী (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারমুখী একটি ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিক্তা খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং চালক ও তার সহকারীকে আটক করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে রাজমিস্ত্রির ভাসমান মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন