১২/০২/২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ও আহত ৩০

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে বহুদিনের পুরনো পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ব্যক্তির নাম আজিজুল চৌধুরী (৪০), যিনি সিংগাতি গ্রামের বাসিন্দা মোশারেফ চৌধুরীর ছেলে।

শনিবার সন্ধ্যায় চুনখোলা ইউনিয়নের ওই গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী পরিবারের কাবুল চৌধুরী ও মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কাবুল চৌধুরীর ভাইপো আজিজুল গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। তাদেরকে মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কাবুল ও মাসুম চৌধুরী আত্মীয় হলেও দীর্ঘ ৫০ বছর ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে আজকের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন