১২/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে সেতুর নিচ থেকে অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচ থেকে ইব্রাহিম শেখ (৬০) নামের এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত ইব্রাহিম শেখের পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরা অবস্থায় ছিলেন, পায়ে ছিল কালো রঙের জুতা ও মোজা।

নিহত ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে। তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যবসা করতেন এবং পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। তবে মাঝে মাঝে বাগেরহাটে নিজের নির্মিত বাড়িতে অবস্থান করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দাপাড়া এলাকায় বাড়িটি বিক্রির উদ্দেশ্যে তিনি সম্প্রতি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, “হাসপাতালে মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন