ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাগেরহাটের চারটি আসনের ৩টি জামায়াত ও একটিতে নির্বাচিত হয়েছে বি এন পি’র প্রার্থী। বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে ১ লাখ ১৬ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫৬ ভোট।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামির প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ ভোট।
মোট চারটি আসনের মধ্যে একমাত্র বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিএনপির প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪ হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ২০৬ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম ১ লাখ ১৪ হাজার ৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫ হাজার ৫৯৫ ভোট।
প্রসঙ্গত, বাগেরহাট ১ ও ২ আসনে বি এন পির হারের অন্যতম কারন হিসেবে অন্ত:দলীয় ক্রন্দলকে মনে করছেন নেতাকর্মীগন। বিশেষত, বাগেরহাট ২ আসনে একই দল বি এন পি’র ২ জন হট ফেবারিট নেতা প্রার্থীতা করায়, জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন বলে দাবী রাজনৈতিক বিশ্লেষকদের।