বাগেরহাটের নয়টি উপজেলায় ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে জানা যায়, এসব ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা ।
আগামী ১২ ই ফেব্রুয়ারি বাগেরহাটের চারটি আসনের প্রতিটি কেন্দ্রেই সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার শতাধিক কেন্দ্র ঝুকিপূর্ণ হওয়ায় অধিকাংশ প্রার্থী শঙ্কাপ্রকাশ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫৪৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৬টি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ, ২২৩টি ঝুঁকিপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসকল কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে, ইতোমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে দাবি প্রশাসনের।
বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাগেরহাটে মোট ৫৪৭টি ভোটকেন্দ্রে ভোট হবে। এরমধ্যে ১৮৬টি ভোট কেন্দ্র উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সহ সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ১৩জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে এরমধ্যে তিনজন থাকবে সশস্ত্র এবং সশস্ত্র পুলিশ সদস্যরাও থাকবে। এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বাগেরহাটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পড়ুন- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
দেখুন- নীলফামারী নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বাংলাদেশ পুলিশ


