বিজ্ঞাপন

বাগেরহাটে ৫ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

শুক্রবার (০৩ মার্চ) জেলার রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এই চক্ষু শিবিরে প্রায় ৫ হাজার ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে প্রায় দশ হাজার রোগীর চোখ অপারেশন ও লক্ষাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন এই জনপদের প্রতিটি মানুষ যারা বৃদ্ধ হয়েছে, জীবন-জীবিকা ও সমাজ সভ্যতা টিকিয়ে রাখতে তারা অনেক ভূমিকা রাখছে। দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের তাদের পাশে উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ বিএনপির নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এছাড়া চোখের ছানী ও নেত্রনালী অপারেশনের জন্যরোগী বাছাই করা হয়েছে।তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেয়া হবে বলে জানান আয়োজকরা।বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে খুশি দরিদ্ররা।

পড়ুন- স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল

দেখুন- রাজধানীতে রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ চালকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন