০১/০৩/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে সড়ক অবরোধে পিরোজপুর-ঢাকা ও খুলনা রুটে বাস চলাচল বন্ধ:যাত্রীদের ভোগান্তি চরমে

বাগেরহাটে নতুন সংসদীয় আসন বিভাজনকে কেন্দ্র করে স্থানীয়দের তীব্র আন্দোলনের কারণে পিরোজপুর থেকে ঢাকা এবং খুলনার মধ্যে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল থেকে ৪৮ ঘন্টার অবরোধের ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বাগেরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার, আব্দুল আলীম নাগরিক টিভিকে বলেন, বাগেরহাটে হরতালার কারণে সকাল থেকে আমাদের কোন বাস ছাড়েনি শুধু আমাদের নয় কোন পরিবহন যায়নি। অগ্রিম টিকিট কাটা ছিল তাঁদের টাকা ফেরত দেওয়া হয়েছে। বিকেল থেকে ঢাকাগামী বাস ছাড়ার সম্ভাবনা রয়েছে।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, বাগেরহাটের সংসদীয় আসনগুলোকে নতুন করে ভাগ করায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৪৮ ঘন্টা অবরোধের সময়সীমা দেওয়া হয়েছে। অবরোধের কারণে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ চলছে। এ কারণে ঢাকা গামী যাত্রীরা চরম বিপাকে পড়েছে, একই সাথে খুলনা সাতক্ষীরা যশোর গামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। জরুরী কাজে গন্তব্য স্থানে পৌঁছাতে কেউ কেউ ব্যবহার করছেন ব্যাটারি চালিত গাড়ি, সিএনজি এবং মোটরসাইকেল। গন্তব্যস্থলে পৌঁছাবার ভোগান্তির সাথে সময় এবং অর্থ বেশি খরচের সাথে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ যাত্রীরা।

যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে বাস চলাচল স্বাভাবিক করার দাবী সাধারণ যাত্রীদের।

পড়ুন: মেহেরপুর র‌্যাবের অভিযানে শার্টারগান উদ্ধার

দেখুন:ফিলিস্তিনে ইসরাইলি বিমান হা*মলা, প্রতিশোধে ইসরাইলেও হা*মলা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন