27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা আসামির মৃত্যু

বাগেরহাটে রিমান্ডে থাকা এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মোজাফফর (৪৫)। তিনি রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর জেলার রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সেদিনই তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পর আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে মোজাফফর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য আসামিরা বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ৭টার দিকে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস. কে. সোহেলুর রহমান বলেন, “রোগীকে আনার পর ইসিজি করা হয়, তাতে দেখা যায় তিনি মারাত্মক হার্ট অ্যাটাক করেছেন। খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান।”

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, মৃত মোজাফফরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত হাসপাতালে নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন