২০/০২/২০২৬, ১৩:১৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাঘাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে সীমান্ত সড়কের ১৮ কিলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত দুজন হলেন- আবু বক্কর ছিদ্দিক (২৪) ও মোহাম্মদ সাব্বির আহম্মেদ(২৪)। তাদের দুজনের বাড়ি মৌলভীবাজার জেলায়। তবে নিহত নিতু চাকমা উপজেলার বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাঘাইছড়ি গ্রামের পিতা মৃত বীরভদ্র চাকমার ছেলে। পেশায় সে আগর ব্যবসায়ী। নিতু চাকমার স্ত্রী ও দুই কন্যা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিতু তার ব্যবসায়ী বন্ধুসহ মাঝিপাড়া বেড়াতে যায়। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিশ্বজিৎ দাশ বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে নিতু চাকমাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির বলেন, মাঝিপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাঘাইছড়িতে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন