বিজ্ঞাপন

ক্রেতাদের মধ্যে নেই স্বস্তি

বাজারে প্রায় সবকিছুর দামই বাড়তি

বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা। দাম নির্ধারন করে দিলেও অস্থির মাছ, মাংস, সবজি ও ডিমের বাজার। বৃষ্টির অযুহাতে সবজির দামও বাড়তি। ক্রেতারা বলছেন সরকার বদলালেও বাজারে বদল নেই।

বিজ্ঞাপন

দিনের ব্যবধানে ৩৫০ টাকা বেড়ে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আর ১০০ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচা মরিচ ৩২০ টাকা।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় বলেন, সরকারের বেঁধে দেয়া দামের দেখা নেই বাজারে। মূল্যতালিকা অনুযায়ী  প্রতিডজন ডিমের সর্বোচ্চ দাম ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা থাকলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। বাজার মনিটরিং এসে অসঙ্গতি চোখে পড়লে জরিমানা করছেন ভোক্তা অধিদপ্তর।

মাছ বাজারেও নেই সুখবর। কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। রুই-কাতল মিলবে ৩০০ থেকে ৩৩০ টাকায়। বোয়াল প্রতি কেজি হাজার টাকা।হিসেব মিলছে না মাংসের বাজারেও। ২০ থেকে ৩০ টাকা বেড়েছে সব ধরনের মুরগীর মাংসে। দেশী মুরগী বিক্রি হচ্ছে ৫২০ টাকায়, পোল্ট্রি ২০০ আর সোনালী ২৮০ টাকা।

এদিকে সবজির বাজারও লাগামহীন। সপ্তাহে ব্যবধানে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। পেপে ছাড়া পঞ্চাশ টাকার নিচে নেই কোন সবজি। বেগুন ৪০ টাকা বেড়ে ১২০ টাকা,লাউ ২০ টাকা বেড়ে ১০০ টাকা। ৬০ টাকা বৃদ্ধি পেয়ে সিম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। মনিটরিং জোরদার করার দাবি ক্রোতাদের।

ক্রেতাদের মতে, সঙ্গবদ্ধ সিন্ডিকেট কে সম্পূর্ণ রুপে বিতারিত করতে পারলে পণ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায় নেমে আসবে একইসাথে বাজার ফিরবে স্বস্তি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন